Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরণ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তার নাম নুরুল হক (৫০)। গত শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকার নিজ খামার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাকে নিয়ে যায়। নুরুল হক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বাসিন্দা, সে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাস, মুরগী ও মাছের প্রজেক্ট করছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে অস্ত্রধারী ৫ জন সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়ীতে এসে নুরুল হকসহ দুজন কর্মচারীকে নিয়ে যায়, পরে কিছুদুর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে ব্যবসায়ী নুরুল হককে নিয়ে যায়।

এই বিষয়ে নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন বলেন, গতকাল রাত সাড়ে ৮ টা ৯ টার দিকে ৫ জন সন্ত্রাসী দুজন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেধে নিয়ে যায় পরে কিছুদুর গিয়ে কর্মচারী দুজনকে বাঁধা অবস্থায় ফেলে আমার ভাইকে নিয়ে চলে যায়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে বা তারা কারা, সে বিষয়ে কিছু জানি না।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরনের সংবাদ শুনেছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য,গত শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকায় এক নওমুসলিমকে গুলি করে হত্যা করে শসস্ত্র সন্ত্রাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!