Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেল -২৫ গৃহহীন পরিবার  

আমিনুল ইসলাম :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়িউতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে “প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্প এর উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘরের উদ্বোধন করার পর সনদ ও চাবি তুলে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি’র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা অাক্তার, ভাইস চেয়ারম্যান মংওয়ালাই মার্মা,পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি খায়রুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া, উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর অাজিজ, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান অাহবায়ক কমিটির সদস্য মাইনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের অাহবায়ক অাব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর অালম কাজল, সদস্য জয়নাল অাবদ্দীন টুক্কু, সদস্য অাব্দু রশিদ, সদস্য মো: ইউনুছ, মো: তৈয়ব উল্লাহ প্রমূখ।

এদিকে নতুন ঘরের চাবি ও সনদ পেয়ে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল এলাকার জাহজালাল তার স্ত্রী সেলিনা অাক্তার এবং সোনাইছড়ি বৈদ্যপাড়া এলাকার উথোয়াইছা মার্ম । এসময় তারা আরও জানান, দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ঘরে বসবাস করেছেন, বর্ষাকালে কষ্ট করেছেন। এখন বর্ষাকালে ভালোভাবে দিনাতিপাত করতে পারবেন। অনুষ্ঠানে ২৫ জন গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!