আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃউপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়িতে একরাতে ৭টি দোকান ও ২টি মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে, ১৮ জুন রাত আনুমানিক ২ ঘটি কার সময় এই চুরির ঘটনা ঘটেছে জানায় স্হানীয়রা।
ব্যাবসায়ীরা জানান প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পার্শ্ববর্তী বাড়িতে চলে যায় তারা, ভোরে মুসল্লীরা দোকান খোলে দেখে ব্যাবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে দেখে। মঞ্জুর আলমের দোকানের তালা ভেঙে ডয়ারে রাখা নগদ ৯১৮৭০ টাকা ও বেশ কিছু সিগারেট, পার্শ্ববর্তী মোঃ আলীর দোকান থেকে ৪৫০০ টাকা ও মালামাল, ইউছুফ আলীর,মৌঃ ছুবাহানের দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যায়। অপর মোঃ শফির দোকানে নেওয়ার মতো কিছু না পেয়ে টেবিলে ৫ টাকা রেখে যায়। কিন্তু তার দোকানে রাকা তার ছেলে সৌজন উদ্দিনের ডিসকাভার ১৫০ সি সি ও নুরুল আমিনের ১৩৫ সি সি ২টি মোটরসাইকেল নিয়ে যায়। খবর নিয়ে জানা যায় একই রাতে সামান্য দূরে আধু মারমা ও উর্মি মারমার দোকান চুরির ঘটনা ঘটে। এদিকে ২ দিন আগে একই এলাকা থেকে আবু তাহের ও রুস্তম আলীর ২টি মোটরসাইকেল চুরি হয়েছে। স্হানীয় আরসি মারমা জানান,আমার বাড়িটি রাস্তার পাশ্বে অনেকে গাড়ি আমার বাড়িতে রাখে তা নিয়ে দূর চিন্তায় পড়ে গেলাম।
নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসনে জানান ঘটনাটি আমাকে কেউ জানান নি আমি এখনি পুলিশ পালটাচ্ছি তদন্ত পূর্বক ব্যাবস্থা নিব।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি