Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

লামায় ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রয় উদ্বোধন

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:বান্দরবানের লামায় পৌর এলাকায় ন্যায্যমূল্যের ওএমএস’র চাল ও আটা বিক্রিয় শুরু করা হয়। রবিবার (২৫ জুলাই) সকালে ৩ ওয়ার্ডে (বাজার পাড়া) বাসু পালিত এর ডিলারের অনুষ্ঠানিকভাবে সারা দেশের মত উদ্বোধন করা হয়েছে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম।

সূত্রে জানায়, খাদ্য অধিদফতর থেকে ২৫ জুলাই থেকে ৭ আগস্ট (শুক্রবার ছাড়া) পর্যন্ত মোট ১২ দিন পর্যন্ত ওএমএসের বিশেষ কার্যক্রমের আওতায় চাল ও আটার বরাদ্দ বিভাজনের প্রস্তাব পাঠালে খাদ্য মন্ত্রণালয় তা অনুমোদন দেয়। কর্মসূচিতে ৬টি দোকানে ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে।সাপ্তাহিক শুক্রবার ছাড়া আগামী ৭ আগস্ট পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতিকেজি চাল ৩০ টাকা এবং প্রতিকেজি আটা ১৮ টাকায় বিক্রি হবে।

আরও প্রথম দিন পৌরসভা এলাকার বাজার পাড়া, চেয়ারম্যান পাড়া ও গজালিয়া বাস স্টেশনে এবং দ্বিতীয় দিন কলিঙ্গাবিল, মধুঝিরি ও লাইনঝিরিতে ডিলাররা এসব বিক্রি করবেন। প্রতি ডিলার দৈনিক দেড় টন করে চাল এবং এক টন করে আটা বরাদ্দ পাবেন। সিডিউল মোতাবেক প্রতি একদিন পর পর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ব স্ব দোকানে এসব বিক্রি করবেন ডিলারগণ।

সকালে বিক্রি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নবাগত এসিল্যান্ড মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন,ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!