Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানের রুমায় পরিত্যক্ত ১২‌টি মর্টার শেল উদ্ধার

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবান:বান্দরবানের রুমায়  সেনা অভিযানে পরিত্যক্ত ১২‌টি মর্টার শেল উদ্ধার ক‌রে‌ছে রুমা (২৮বীর) সেনা জোন।

‌সোমবার (২৩ আগস্ট) রাতে মেজর মুহতাদী কামাল আহমদ এবং ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ এর নেতৃত্বে রুমা উপজেলার সদর ইউ‌নিয়‌নের বাচারঢেউ এলাকা থে‌কে এসব মর্টারশেল উদ্ধার করা হয়।

সেনাবা‌হিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মােহাম্মদ মাসুদ পারভেজ এর নি‌র্দেশে ১৭ জ‌নের এক‌টি সেনা দল সাংগু নদী অতিক্রম করে দূর্গম  বাচার‌ঢেউ এলাকায় অ‌ভিযান পরিচালনা করা হয়।

এসময় ঐ এলাকায় মা‌টির নি‌চে পু‌ঁতে রাখা অবস্থায় পরিত্যক্ত ১২‌টি মর্টার শেল উদ্ধার ক‌রে। প‌রে বোম্ব ডিসপােজাল দল এ‌সে তা নিস্ক্রিয় করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা (২৮বীর) জো‌নের জোন কমান্ডার লে: ক‌র্ণেল মােহাম্মদ মাসুদ পারভেজ ব‌লেন, রুমা উপজেলার সদর ইউ‌নিয়‌নের বাচারঢেউ এলাকা থে‌কে পরিত্যক্ত অবস্থায় ১২টি মর্টারশেল উদ্ধার করা হয়।

দীর্ঘ দিন যাবৎ পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ পাহাড়ী জুম ল্যান্ড নামে নিজস্ব একটি স্বাধীন স্বায়ত্বশাসিত্ব অঞ্চল প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্টার মাধ্যমে এলাকাবাসীর নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা নিয়ােজিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!