Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

তেলের দাম বাড়তি বান্দরবানে দুরপাল্লা বাস বন্ধ

আকাশ মারমা মংসিং বান্দরবান
সারাদেশে ন্যায় জ্বালানী তেলের দাম বাড়ানো কারণে অনির্দ্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছে বান্দরবানে পরিবহন মালিক সমিতি। এতে বন্ধ রয়েছে দুরপাল্লা বাসগুলো। আজ সকালে থেকে বান্দরবানে বাসষ্ট্যান্ড, রোয়াংছড়ি বাসষ্ট্যান্ড, থানচি ও রুমা বাসষ্ট্যান্ড গুলো  দূরপাল্লা বাস চলাচলে বন্ধ দেখা গেছে। কোন দূর পাল্লাবাস প্রবেশ করেনি বান্দরবান শহরে। শুধু ছোট ছোট যানবাহন চলাচলে  ভাড়া নিচ্ছে দ্বিগুন বাড়তি। এতে ভোগান্তিতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। দ্বিগুন ভাড়া দিয়ে যেতে হচ্ছে নিজ গন্তব্যে।
এইদিকে সকাল হতে দেখা যায়, ধর্মঘটের কারণে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকার উদ্দেশ্যে কোনো যানবাহন ছেড়ে যায়নি ।  তবে বাসষ্ট্যন্ড গুলোতে মাহিন্দ্রা গাড়ি গুলো ১০ হতে ২০টাকা ভাড়া বাড়িয়ে যাত্রী উঠাচ্ছে।
এতে ভাড়া বেশি কারণে ভোগান্তি বলে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়া ক্ষোভ প্রকাশ করেন গাড়ি ড্রাইভাররা। তাদের ভাষ্যমতে তেলে দাম বাড়ানো কারণে ১০ টাকা ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। না বাড়ালে তাদের তেলের দাম পোষাবে নাহ। তাই বাধ্য হয়ে হয়ে ভাড়া বাড়তি নিতে হয়েছে বলে জানান ড্রাইভাররা।
সাধারণ যাত্রী ইউসুফ আলী বলেন, সরকার তেলে দাম বাড়ানো কারণে আজ সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেরানিহাট ভাড়া ১০ টাকা করে বাড়তি দিয়ে যেতে হচ্ছে।
আরেকযাত্রী মোল্লা মিয়া জানান, সকাল থেকে বাস বন্ধ। চট্টগ্রামে যাবো বলে বের হয়েছি কিন্তু বাস বন্ধ। অনেক্ষন অপেক্ষা করে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। তাও বেশি ভাড়া দিয়ে। সরকার যদি তেলের দাম কমিয়ে আনে তাহলে  সাধারণ যাত্রীও ভোগান্তি হবে নাহ।
জানা যায়, বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে সারাদেশের পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধির ঘোষণা না দেয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিক সমিতিরা।
বান্দরবান পূর্বানী চেয়া রকোচ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  সুব্রত কান্তি দাশ ঝন্তু বলেন, গতকাল হতে তেল দাম বাড়তি হওয়ার কারণে অনির্দ্দিষ্টকালের জন্য বান্দরবান পরিবহনে ধর্মঘট শুরু হয়েছে। কেন্দ্রীয় হতে কোন মতামত না আসার পর্যন্ত এই ধর্মঘট চলতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!