Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত

লামা প্রতিনিধি

“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ শ্লোগানে বান্দরবানের লামা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। বেলা ১১টায় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিভিন্ন সহিংসতা, পাহাড় ধস, বন্যা সহ সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্যায় মানুষের পাশে ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম চলবে। আজ প্রথম দিন পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!