ডেস্ক নিউজ
লামায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ এ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী কর্তৃক মিথ্যাচার, গুজব ছড়িয়ে ভােটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানাে, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে ভােটারদের জিম্মি করার চেষ্টার প্রতিবাদে এবং ভােটের দিন যাতে ব্যালট পেপার ভােট কেন্দ্রে পৌঁছানাে হয় এই দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন ২নং সদর ইউনিয়নের মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার কামাল। রোববার (০৭ নভেম্বর ২০২১ইং) বিকাল সাড়ে ৪টায় লামা প্রেস ক্লাবের মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার কামাল লিখিত বক্তব্যে নিম্নোক্ত অভিযোগ গুলো করেন-
১। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী অত্র সদর ইউনিয়নের ১,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভােট কেন্দ্র দখল করে জাল ভােট
প্রদান ও আমার নির্বাচনী এজেন্টদের মারধর করার পরিকল্পনা করেছে বলে আমরা জানতে পেরেছি।
২। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনী প্রচারণায় ও উঠান বৈঠকে প্রকাশ্য ভােটারদের জানিয়েছে ভােট কেন্দ্রে আগত সকল ভােটারদেরকে চেয়ারম্যান পদের ব্যালট পেপারে প্রকাশ্যে নৌকা প্রতীকে সীল মারতে হবে। ভােট কেন্দ্রের গােপন কক্ষে চেয়ারম্যান পদের ব্যালট পেপার নিয়ে গমন করে সীল মারা যাবে না।
৩। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী দলিয় প্রভাব খাটিয়ে ভােটের আগের দিন রাতে যে কোন সময় সংশ্লিষ্ট প্রিজাইডিং
ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে নিয়ে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সীল মারবেন।
৪। অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডে লামা পৌরসভার মেয়র নিজে উপস্থিত থেকে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সীল মারা নিশ্চিৎ করবেন বলে জনসাধারণকে জানিয়েছেন বলে ভােটাররা আমাদেরকে বলেছেন।
৫। যে কোন ধরণের গুজব ছড়িয়ে ভােট কেন্দ্রে ভােটারদের উপস্থিতির হার কমানাের জন্য প্রতিদ্বন্ধী প্রার্থী পরিকল্পনা করেছেন।
৬। নির্বাচনের পূর্বের দিন রাতে কোন প্রার্থীর কর্মী, সমর্থক এবং লােকজন যাতে ভােট কেন্দ্রে প্রবেশ করতে না পারে নির্বাচন কমিশন এবং আইন-শৃংখলা বাহিনীকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে অনুরােধ করছি।
৭। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী সরকার দলিয় মনােনিত হওয়ায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ পছন্দের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়ােগ দেওয়ার জন্য একটি তালিকা নিবাচন অফিসে জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন, জেলা ও উপজেলা প্রশাসন, রিটার্নিং অফিসার এবং আইন-শৃংখলা বাহিনীর সকল সম্মানিত কর্মকর্তাদের কাছে আমার বিনম্র অনুরােধ নির্বাচনে যাতে কোন ধরণের কারচুপি না হয় সেই ব্যবস্থা করুন। জনগণের ভােট জনগণকে প্রদানের সুযােগ দিন। পেশি শক্তি প্রদর্শনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি