নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পৌরসভার সম্মূখে নির্মিত ঈদগাহ মার্কেট এর তৃতীয় তলা থেকে শাহ আলম নামের এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তি, শাহ আলম(৬৮), সে বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে।
৮ নভেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহ আলম (৬৮) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে। তবে রাতে কোন এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে ধারনা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৃত শাহ আলম দীর্ঘ দিন ধরে খাগড়াছড়ি শহরে স্থানীয়দের কাছ থেকে সাহার্য্য নিয়ে নিয়ে হোটেলে খাওয়া-দাওয়া খেয়ে রাতে পৌর মার্কেটে পরিত্যক্ত কক্ষে গিয়ে রাত্রিযাপন করতো । মৃত শাহ আলমের মরদেহের পাশ থেকে নোট খাতাসহ কাপড় উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে এক বৃদ্ধার মরদেহটি উদ্ধার করেছে। তবে অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি