Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব কক্ সইচাঃ পোয়েঃ

আকাশ মারমা মংসিংঃ

বান্দরবানে মারমাদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নবান্ন   কক্ সইচাঃ পোয়েঃ ও লোকসাংস্কৃতিক উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর মঙ্গলবার বান্দরবান সদর উপজেলা ২নং কুহালং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের থোয়াইগ্য পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

অনুষ্ঠান শুরুতে উৎসব উপলক্ষে একটি  আনন্দ শোভযাত্রা বের হয়। পরে মারমাদের নানান রকমারি তৈরী পিঠা ও জুমের ব্যবহার যন্ত্রপাতি পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

এইদিকে মারমাদের ঐতিহ্য সংস্কৃতি জুমচাষে ব্যবহার ও যন্ত্রপাতি ও পাহাড়ের নানান রকমারি জুমের নতুন ফলমুল সবজি এবং বিভিন্ন ধরনে তৈরী পিঠা কেদ বং, গুং মুহ, মাকরসা কাবাব, ছাই সাবং মুহ ,ছিহ সা মুহ, ক্যাইংদক মুহ,হ্নাইং ব্যইক মুহ, কংঞাংবং, ফাক কদহ মুহ সহ প্রায় ৯ টি ধরনে খাবার প্রদর্শন করা হয়।

এসময় জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী সভাপতিত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট উপ- পরিচালক মংনুচিং, রেড ক্রিসেন্ট সদস্য গাবলিয়ান ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি পাইহ্লা অং, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ কালাম, থোয়াইগ্য পাড়া কারবারী চিংশৈথোয়াই সহ জনসাধারণ ও প্রিন্ট ইলেট্রনিক গণমাধ্যকর্মী ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম জাহাঙ্গীর বলেন, মারমাদের ঐতিহ্যগুলো আজ বিলুপ্তির পথে। সেই ঐতিহ্যগুলো ধরে রাখতে হলে আমাদেরকে নিজেরদের সংস্কৃতিকে আগলে রাখতে হবে। সংস্কৃতিক কখনো অন্য সংস্কৃতিক সাথে বদল করা যায়নাহ। নিজের সংস্কৃতিক নিজেদের কাছে বড়। তাই নিজেদের সংস্কৃতিকে নিজেদেরকে শক্ত করে ধরে রাখতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার পাহাড়ের জনগোষ্ঠি তিন পার্বত্য জেলা মিলে একটি সংস্কৃতি গনমন্ত্রনালয় তৈরি করা উদ্যেগ নিয়েছে। যাতে ক্ষুদ্র নৃগোষ্ঠি সংস্কৃতি গুলো যাতে হারিয়ে না যায়। আজ ৪০ বছর আগে উপজাতিদের যে সংস্কৃতি ও পরিবেশ ছিল এখন সেই সংস্কৃতি বিলুপ্তি পথে। সেই সংস্কৃতিকে তুলে ও ধরে রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট দিন দিন উদ্যেগ নিয়েছে। তাই নিজের সংস্কৃতিকে বিলুপ্তি না করে আরো তুলে ধরা আহব্বান জানান।

অনুষ্ঠান শেষ পর্যায়ে  দিনব্যাপী মারমাদের সংস্কৃতি  পাংখু, জ্য,  নৃত্য পরিবেশনা করেন। পাশাপাশি অভিনয় ও নাটকীয় মধ্য দিয়ে মারমাদের জীবনযাপন বৈচিত্র‍্যময় ঐতিহ্য সংস্কৃতি গুলো তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!