আকাশ মারমা মংসিং বান্দরবান
আসন্ন নির্বাচনকে ঘিরে ২য় ধাপের মত বান্দরবান লামা উপজেলায় ৭টি ইউপিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাপ্তি ঘটেছে। এতে লামা উপজেলায় ৭টি ইউনিয়নে ৭জন নৌকা প্রার্থীর বিজয়ের সুর বেজে জয় লাভ করেন।অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা দুইটি ইউনিয়নে দুই নৌকা প্রার্থীর জয়লাভ করেন।
নৌকা প্রার্থী জয়ী হলেন,৭নং ফাইতং ইউনিয়নে ওমর ফারুক যার জয়ের ভোটের সংখ্যা ৩৩২৫টি, ১নং আজিজনগর ইউনিয়নে জসিম উদ্দিন যার জয়ের ভোটের সংখ্যা ৩৭১১টি, গজালিয়া ইউনিয়নে বাথোয়াইচিং যার জয়ের ভোটের সংখ্যা ৫১০২টি , সদর ইউনিয়নে মিন্টু কুমার সেন যার জয়ের ভোটের সংখ্যা ২৬৮২ টি ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে আলহাজ্জ্ব নুরুল হোসাইন চৌধুরী, যার জয়ের ভোটের সংখ্যা ৬০৪২টি, রুপসী ইউনিয়নে ছাচিং প্রু, যার জয়ের ভোটের সংখ্যা ৩৪৫৩টি, ও সরই ইউনিয়নে মোঃ ইদ্রিস কোম্পানী, যার জয়ের ভোটের সংখ্যা ৪৪৬১টি পেয়ে লামা ইউপি নির্বাচনে ৭ টি ইউনিয়নে এই নৌকার প্রার্থী জয় লাভ করেন।

লামা ও নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের জয় প্রার্থীরা।ছবি- পাহাড়ের চোখ
স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ফাইতং ইউনিয়নে জলিল যার ভোটের সংখ্যা ২৫১৫টি, আজিজনগর ইউনিয়নে রশিদ, যার ভোটের সংখ্যা ১৫৬২ টি, গজালিয়া ইউনিয়নে মোঃ বেলাল, যার ভোটের সংখ্যা ৭৯১টি, সদর ইউনিয়নে আকতার কামাল (মাইজ্জ্যা), যার ভোটের সংখ্যা ১৬৪৫টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে জাকির, যার ভোটের সংখ্যা ৮৯৪ টি, রুপসী ইউনিয়নে জাহাঙ্গীর, যার ভোটের সংখ্যা ২২৮৫টি, ও সরই ইউনিয়নে মোঃ আবু হানিফ, যার ভোটের সংখ্যা ২০৭ টি পেয়ে লামা ইউপি নির্বাচনে পরাজিত হন।
অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি নৌকা জয়ী প্রার্থী হলেন, দৌছড়ি ইউনিয়নে মোঃ ইমরান, যার জয়ের ভোটের সংখ্যা ২০২৪টি, বাইশারী ইউনিয়নে মোঃ আলম কোম্পানি, যার জয়ের ভোটের সংখ্যা ২৪৫০ টি পেয়ে নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনে জয় লাভ করেন।
স্বতন্ত্র প্রার্থী হলেন, দৌহছড়ি ইউনিয়নে হাবিবুল্লাহ, যার পরাজিত ভোটের সংখ্যা ১৮৪০টি, ও বাইশারি ইউনিয়নে জাহাঙ্গীর আলম বাহাদুর, যাএ ভোটের সংখ্যা ২৭৫০টি পেয়ে নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন।
এদিকে লামা উপজেলায় আজীজনগর ইউনিয়ন, ফাইতং ইউনিয়ন ও সদর ইউনিয়নসহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও জেলা পুলিশ সুপার জেরিন আখতার।
তবে লামার সরই ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আবু হানিফ জাল ভোট, কারচুপি ও মারধর করায় এর ভোট বর্জন করে সাংবাদিক সম্মেলন করেছে। এতে দুঃখের আত্বপ্রকাশ করেন ভোট বর্জন করেন আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী।
এইদিকে লামা ও নাইক্ষ্যছড়ি ৯টি ইউনিয়নে সুষ্ঠুপরিবেশে নির্বাচনে মধ্য দিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের আনাগনা ছিল বেশ দেখার মত। যার যার সামর্থকদের জন্য দিচ্ছে ভোট আবার কেও নিজের সমর্থক ভোট দিয়ে ফিরছেন হাসিখুশিতে। অনেকমতে আজ সুষ্ঠুনির্বাচন হওয়াই বেশ খুশি ভোটাররা।
লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, দ্বিতীয় ধাপে নির্বাচনে লামা উপজেলায় ৭ টি ইউনিয়নে নৌকা প্রার্থীদের জয় হয়েছে। যদি কারো কোন অভিযোগ থাকলে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা পরামর্শ দেন।
উল্লেখ্য, আসন্ন লামা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এতে মোট ভোটার রয়েছে ৫৭হাজার ৯৮৪জন। অপরদিকে নাইক্ষ্যংছড়ির ২টি ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে আর সেখানে মোট ভোটার রয়েছে ১৪ হাজার ৮৪৩জন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি