আকাশ মারমা মংসিং বান্দরবান
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০২০-২১ অর্থ বছরে শিক্ষার্থীর মাঝে এককালীন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সোমবার সকালে বান্দরবান জেলা পরিষদ কনফারেন্স হল রুমে বান্দরবান জেলা পরিষদ ও জেলা সমাজসেবা আয়োজনে এই বিতরণী অনুষ্ঠিত হয়।
বিতরণী অনুষ্ঠানে সমাজ সেবা আহব্বায়ক ও জেলা পরিষদ সদস্য তিতিম্যা মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান সিভিল সার্জন ডা. অংশৈপ্রু চৌধুরী, পরিবার পরিকল্পনা উপ- পরিচালক ডা. অংচালু , জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা সহকারী পরিচালক উর্বসি দেওয়ান, সহকারী কমিশনার মোমিত রায়, পৌর কাউন্সিলর ম্যাম্যাচিংসহ শিক্ষার্থীর ও গনমাধ্যমকর্মী ব্যক্তিবর্গ প্রমুখ উপস্তিত ছিলেন।
এসময় মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার বলেন, “বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার”। এই সরকার পার্বত্য বান্দরবানে ৫টি আবাসিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ালেখা থাকাখাওয়া সুযোগ করে দিয়েছে। পাশাপাশি বিদেশে সাথে তাল মিলিয়ে শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছে। যাতে শিক্ষা হোক শিক্ষার্থীর কাছে বিনিয়োগ। যে বিনিয়োগে মাধ্যমে শিক্ষা হতে কোন জাতি
কিংবা জনগোষ্ঠি রিটার্ণ না পায়। দেশের কথা চিন্তা করে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও গৃহহীনদের জন্য ঘর সহ সর্বত্র দিয়েছে সরকার।
তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় থেকে শিক্ষার্থীদেরকে যাতে সমতলে ছাত্রদের সাথে প্রতিযোগীতা করতে পারে সেই জন্য জেলা পরিষদ হতে আর্থিক ও শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। তাই আমরা চাই পার্বত্য এলাকায় শিক্ষিত হতে প্রতিনিধিত্ব মাধ্যমে গৌরব অর্জন বয়ে আনুক এটাই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে শেষে ১শত ৪ জন শিক্ষার্থীর মাঝে ৩লক্ষ ৪শত টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি