Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রুমায় ৪ ইউপিতে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন

নিজস্ব প্রতিবেদক

রুমা উপজেলায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে ৪ টি ইউনিয়নে সকাল হতে উৎসবমূখর পরিবেশে চলছে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহন । এতে সকাল হতে ভোটাররা কেন্দ্র গুলোতে ভোট দিতে ভীর দেখা গেছে।

২৮ নভেম্বর রবিবার সকাল হতে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙখলা বাহিনী ছিল এলাকায় জুড়ে তৎপরতা। প্রত্যেক ভোট কেন্দ্রে পরিদর্শনে দ্বায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এসময় প্রত্যেক ভোট কেন্দ্রে বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার ও রুমা জোন কমান্ডার হাসান শাহরিয়া ইকবাল পিএসসি পরিদর্শনে ছিলেন।

ভোটকেন্দ্রে পরিদর্শনে রুমা জোন কমান্ডার। ছবি – পাহাড়ের চোখ

এইদিকে রুমায় উপজেলায় গ্যালেগ্যা, পাইন্দু, রেমেক্রী, রুমা সদর ইউনিয়নের আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী যার যার সমর্থক মানুষকে ভোট দিতে দেখা গেছে । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে গ্রহন।

রুমা উপজেলা নির্বাচন সুত্রে জানা যায়, রুমা উপজেলায় ৪টি ইউনিয়নে গ্যালেগ্যা, পাইন্দু, রুমা সদর, রেমেক্রী সহ মোট ভোটার সংখ্যা রয়েছে ২০ হাজার ২শত ২০টি, মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৬ টি, এর মধ্যে হেলিসটি কেন্দ্র রয়েছে ৭ টি ও ৪টি ইউনিয়নে ভোট কক্ষ রয়েছে ৮৭ টি।

সেইসাথে ৪টি ইউনিয়নে ৪ জন স্বতন্ত্র প্রার্থীর ও ৪ জন নৌকা প্রার্থীসহ মোট ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন। পাশাপাশি ৪টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে লড়াই করেছেন ১০৮ জন ও মহিলা সরক্ষিত সদস্য পদে ৩৭ জন সহ মোট ১৪৫ জন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

রুমা নির্বাচন অফিসার তরুন চাকমা জানান, সকাল হতে নির্বাচনে সব কেন্দ্রে আইনশৃঙখলা বাহিনী পাশাপাশি নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইটিং অফিসারদেরকে দ্বায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে সকাল হতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!