নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের আলীকদম উপজেলার সাংবাদিকদের উপর অবৈধ পাথর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলার শিকার আহত সাংবাদিকরা সহ উপজেলায় র্কমরত সাংবাদিকগণ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশপ্রহণ করেন।
এ সময় দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রাসেল মজুমদার জানান, গত ২৫ ডিসেম্বর ৪নং কুরুপপাতা ইউনিয়নের ৭নংওর্য়াড গর্জন পাড়া মাতামুহুরি রির্জাভের শীল ঝিরিতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে পাথর উত্তোলনকারী নজরুল ইসলাম ও মো শাহীন এর নেতৃীত্বে আমাদের উপর হামলা করে। তাদের হামলায় সংবাদ সংগ্রহে যাওয়া ৫ জন সংবাদিকের মোবাইল ফোন, ক্যামেরা, নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
পরে দৈনিক বায়ান্ন পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁকে মারধর করে তার হাতে,কোমরে আঘাত করা হয়েছে, সে এখন বর্তমানে চিকিৎসাধীন আছেন। ভিডিও, ছবি তোলার কারণে তার উপর নজরুল ও শাহীন ২ বার হামলা করে।
তিনি আরো বলেন, যদি কোন প্রকার সেনাবাহিনী, বনবিভাগ আসে অথবা অভিযান পরিচালনা করে তাহলে আমাকে প্রাননাশের হুমকি র্পযন্ত দেয় নজরুল ও শাহিন। আমি আতংকে আছি নজরুল গং যে কোন মূহুর্তে আমার উপর আবারো হামলা করতে পারে।
দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়দেব রানা জানান, মাতামুহুরি রিজার্ভ এলাকায় পাথর উত্তোলণের সংবাদ পেয়ে আমরা ৫ জন সাংবাদিক তথ্য চিত্রসহ সংবাদ করতে গেলে নজরুল গং ও শ্রমিকরা মিলে আমাদের উপর হামলা করে মোবাইল ফোন, ক্যামরা, ছিনিয়ে নেওয়া হয়েছে অপর দিকে তাদের হামলার শিকার।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, প্রশাসনের কাছে জোর দাবি জানাছি যে আমাদের উপর যারা হামলা করে মোবাইল, ক্যামেরা, টাকা ছিনিয়ে নিয়েছে তাদের কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও মাতামুহুরি রিজার্ভে অবৈধ পাথর উত্তোলনকারীরা আমাদের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দেওয়ার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাছি।
এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ নাছির উদ্দিন সরকার জানান, মাতামুহুরি রিজার্ভ এলাকায় অবৈধ পাথর উত্তোলণ ও সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়ছে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে ও মোবাইল ফোন,ক্যামরা উদ্ধারের কাজ চলছে।
উল্লেখ্য যে, গত শনিবার (২৫ ডিসেম্বর ) বিকালে মাতামুহুরি রিজার্ভ এলাকার শীল ঝিরিতে নজরুল ইসলাম গং কর্তৃক অবৈধ পাথর উত্তোলণের সংবাদ পেয়ে দৈনিক যুগান্তর আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব রানা,দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রাসেল মজুমদার, দৈনিক বায়ান্ন আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবানের অনলাইন র্পোটাল ” পাহাড় বার্তা’র ” দাতা সাংবাদিক সুহৃদয় তঞ্চঙ্গ্যাঁ, সাংবাদিকদের গাইড সোলমন ম্রোসহ সংবাদের জন্য ছবি তুলতে গেলে অবৈধ পাথর উত্তোলনকারী নজরুল ইসলাম,মো শাহীনের পোষা ৪০/৫০ জন শ্রমিকসহ ৫জন সাংবাদিককে মারধর ও হামলা করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা,ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি