Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চাদাঁবাজি সন্দেহে রুমায় আটক – ১

রুমা প্রতিনিধি

ইউপিডিএফ চাদাঁ কালেক্টর সন্দেহে সুদীপ্ত তঞ্চঙ্গ্যা ওরফে (কমল) গত ৮জানুয়ারি (শনিবার) আনুমানিক রাত দশটার দিকে রুমা বাজার আর্মি ক্যাম্প কতৃর্ক আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার ২নং মগবাগান ইউনিয়নের মানিকছড়ি এলাকার মৃত: সুচারাম তঞ্চঙ্গ্যা’র ছেলে সুদীপ্ত তঞ্চঙ্গ্যা(৪৫)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ চাদাঁ কালেক্টর সুদীপ্ত তঞ্চঙ্গ্যা ওরফে (কমল) রুমা বাজারে অবস্থান করছে। ২৮ বীর রুমা গ্যারিসন আওতাধীন বাজার ক্যাম্পের সার্জেন্ট মোহাম্মদ জাকির নেতৃত্বে রুমা বাজার সংলগ্নের ইউপিডিএফ কর্মী’র চাদাঁ কালেক্টর সন্দেহে আটক করা হয়। এছাড়াও আটক ব্যক্তি ইউপিডিএফ মূল দলের সদস্য ছিলো। অন্য সদস্যরা ইউপিডিএফ সংস্কার গ্রুপে যোগদান করলেও সুদীপ্ত তঞ্চঙ্গ্যা ওরফে (কমল) যোগদান করেনি। কিন্তু বিভিন্ন সময়ে সংস্কার গ্রুপের পরিচয় দিয়ে চাদাঁ কালেকশন করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এছাড়া আটককৃত সুদীপ্ত তঞ্চঙ্গ্যা’র বিরুদ্ধে প্রফুল্ল তঞ্চঙ্গ্যাকে অবৈধভাবে চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত করার দায়ে রুমা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কাশেম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!