রুমা প্রতিনিধি>>
রুমা উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সমূহের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগনদের উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
গত ৩য় ধাপের ২৮শে নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষর সকল সদস্য/সদস্যাদের শপথ বাক্য পাঠ করান জনাব: মোহাম্মদ মামুন শিবলী , উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা বামংপ্রু মার্মা,রুমা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ/মহিলা, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন গনমাধ্যম প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন, এক সময় কোন দলের নেতা ছিলেন কিন্তু এখন ব্যক্তি বা দলের নেতা নয় । এখন সকল জনসাধারণের তথা সকল জনগোষ্ঠীরই নেতা । তাই উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে সকল জনগোষ্ঠীর মধ্যে শোভা পায় সেইদিকটা বিশেষ ভূমিকা দৃষ্টি রাখতে হবে।
শপথ বাক্য অনুষ্ঠানে ৪ ইউনিয়নের সদস্য ৩৬জন , সংরক্ষিত নারী আসনের ১২জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১নং পাইন্দু ইউনিয়ন চেয়ারম্যান উহ্লামং মার্মা, ৩নং রেমাক্রি প্রাংসা চেয়ারম্যান জিরা বম, ৪নং গালেংগ্যা চেয়ারম্যান মেনরত ম্রো উপস্থিত ছিলেন।
কিন্তু রুমা ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মার্মা (শৈবং মার্মা) উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ! পরে ইউএনও মহোদয় উপস্থিত সকল ইউনিয়ন পরিষদ সদস্য/সমস্যা দের শপথ বাক্য পাঠ করিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি