Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সড়কে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রুমা থানা পাড়াবাসী

আকাশ মারমা মংসিং

বান্দরবান দুর্গম এলাকা রুমা উপজেলায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ পৌছালেও রুমা বাজার হতে থানা পাড়ার পর্যন্ত নাই কোন সড়কে বিদ্যুৎ। সড়ক কিনারে বিদ্যুৎ খুটি থাকলেও নাই কোন আলো। এতে দুর্ভোগের ও ভয়ভীতির কাজ করছে এলাকাবাসীর জনমনে।

আতঙ্কে মধ্যে রয়েছে অপহরন কিংবা চুরি। সড়কে আশে পাশে বিদ্যুৎ না থাকায় রাতের চলাফেরার আতঙ্কে রুপ ধারণ করেছে । এতে হতে পারে কোন এক সময় দুর্ঘটনা। মুনলাই পাড়ার এলাকায় বিদ্যুৎ পৌছালেও রুমায় সড়কে কিছু কিছু স্থানে নাই কোন বিদ্যুৎতের আলো।

স্থানীয়রা বলছেন রুমা বাজার হতে থানা পাড়া পর্যন্ত নাই কোন সড়কে পাশে বিদ্যুৎতে আলো। এতে ঘটে যেতে পারে ছিনতাই নয়তো দুর্ঘটনা। ফলে এলাকাবাসীর মনে বিরাজ করেছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনা কবলিত থেকে সড়কে রাস্তায় কিছুটাই বিদ্যুতে লাইন দিলে উপকার আসতে পারে সাধারণ মানুষের কাছে। সড়কে হেটে যেতেও সহজলভ্য হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রুমা বাজার হতে থানা পর্যন্ত সড়কের দুরত্ব রয়েছে ১ কিলোমিটার। সে এক কিলোমিটার জুড়ে নাই সড়কে আশে পাশে বিদ্যুৎতিক লাইন। ঝিকঝিক আলোকে অন্ধকারে মনে হবে কোন আমাজন বন। সেই সড়ক দিয়ে মোটর সাইকেল ও শতশত সাধারণ মানুষের চলাফেরা। রাস্তা ধারে পাহাড় চুড়া হওয়ার কারণে কোন এক সময় হতে পারে দুর্ঘটনা। সেই দুর্ভোগ স্থানে প্রশাসনে নাই কোন তদারকি। আবার খালের কিনারে ভেঙে গেছে সড়কে রাস্তা।

রুমা থানা বাসিন্দা উবাসিং মারমা জানান, সন্ধ্যায় পরে হেটে যেতে অনেক ভয় লাগে। এমনকি পরিবার নিয়ে যেতে আরো বেশী ভয় হয়।কেননা ওই সড়কে দিকে আসলে একটু ভয় করে। সড়ক জুড়ে কোন বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছি আমরা।

একই এলাকাবাসী বিউটি চিরান বলেন, রুমা বাজার থেকে থানা পাড়া আসতে ভয় করে। কেননা কোন লাইট নাই। তাই বিকালে এসে যায়। যাতে কোন দুর্ঘটমা না ঘটে।

মুংলাই পাড়া বাসিন্দা রজার বম বলেন, রুমা থেকে মুনলাই পাড়া যেতে সড়কে জুড়ে অন্ধকার অবস্থায় আছে। সড়ক দিয়ে একা হেটেঁ যেতে ভয় করে। তবুও ভয়ে আসতে হয়। এই ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নিলে ভালো হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী বলেন, সড়কে পাশে বিদ্যুৎ দেওয়ার জন্য চেষ্টা করছি। সেই সাথে এলাকার কারবারী সাথে কথা বলে এই উদ্যেগ নেওয়া হবে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, আমি এব্যাপারে শুনেছি। আমি কয়েকদিন মধ্যে এই পদক্ষেপ নিব। সড়কে পাশে লাইট দিব যাতে সাধারণ মানুষের জ্জন্য উপকার আসে। এক সপ্তাহ মধ্যে আশা করি কাজটি সম্পূর্ণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!