Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জুম কাঁটাকে কেন্দ্র করে গালেংগ্যা ইউনিয়নের একই পরিবারের ৫জন নিহত

লোঙা খুমি রুমা প্রতিনিধি

রুমা দুর্গম উপজেলায় জুম কাটাকে কেন্দ্র করে এলাকাবাসী মিলে এক পরিবারে ৫জনকে হত্যার ঘটনা ঘটেছে।

২৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে রুমা উপজেলা ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের আবু পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০) তারা একই পরিবারের গ্যালেগ্যা ইউনিয়নে আবু পাড়া গ্রামে বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, জানা গেছে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সাথে স্থানীয়দের বিচার সালিশ ও তাবিজ কবজ নিয়ে পাড়াবাসীর সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাকবিতন্ডার একপর্যায়ে মারপিট বেধে গেলে কারবারীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়।

গ্যালেঙ্গ্যা ইউনিয়নে চেয়ারম্যান বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। কি হয়েছে সেটি পুলিশ আসলে জানা যাবে।

রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, গ্যালেঙ্যা ইউনিয়নের চেয়ারম্যান ফোন করে জানিয়েছেন। কোন কারণে একই পরিবারে ৫জনকে খুন করা হয়েছে সেটা জানা যায়নি। তবে এলাকাবাসী মিলে হত্যা করেছে বলে জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম জানান, ঘটনাস্থলে লাশ উদ্বার করতে যাচ্ছি। কি কারণে খুন করা হয়েছে সেটি পরে বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!