খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,অভিভাবক প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি