কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে সিজার অপারেশনের সময়ে সিমা ২৫ নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ ০৩০ ঘটিকায় কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে উপজেলার মঙ্গলকোট গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সিমা খাতুন (২৫) এর সিজার করার জন্য ক্লিনিকে ভর্তি করা হয় রোগীদের চাহিদা অনুযায়ী ডাঃ আবুল কালাম আজাদকে দিয়ে অপারেশন করার জন্য ও অজ্ঞানের জন্য ডাঃ অজ্ঞলী রায় সম্মতি ক্রমে রোগীকে সীজারের জন্য (অপারেশন থিয়েটারে নেওয়া হয়।) সিজারের পর সিমা খাতুনের একটি কন্যা সন্তান হয়। শিশু সুস্থ্য থাকলেও ডাক্তারদের ভুল অপারেশনের কারণে সিমা খাতুনের মৃত্যু হয়েছে বলে তার পরিবার সুত্রে জানায়।প্রসুতীর মৃত্যুর খবরে রুগীর স্বজনরা তাৎক্ষণিক ক্লিনিক ঘেরোয়া করে ও বিক্ষোভ শুরু করে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয়। এসময়ে ক্লিনিক কতৃপক্ষ ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়।
এব্যাপারে ক্লিনিকের মালিক আজিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বারবার ফোন কেটে দেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি