Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

থানচিতে সর্বপ্রথম স্থাপনে প্রকৌশলীর ল্যাব

চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃ”দেশের উন্নয়নের সকল পর্যায়ে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস টেস্টিং ল্যাবরেটরি ল্যাব ব্যবহারের গ্রামীণ অবকাঠামো স্বচ্ছতা ও উন্নয়ন অগ্রগতি বাস্তবায়নের ভুমিকা রাখবে” বলে বান্দরবানে থানচিতে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাহী প্রকৌশলী ডঃ মুহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার এসব কথা বলেন।

এ ল্যাবের উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা নির্বাহী প্রকৌশলী ডঃ মুহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার বলেন, দুই শতাধিক উপজেলা অংশবিশেষ হিসেবে থানচিতে প্রধানমন্ত্রী একান্ত আন্তরিক সহযোগিতায় একটি সুন্দর ইঞ্জিনিয়ারিং মেটিরিয়াল টেস্টিং ল্যাবরেটরি (Quality Control Unit) এর আনুষ্ঠানিক পথ চলা শুরু করেছে। এই ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে উপজেলা প্রকৌশলীর আওতাধীন অবোকাঠামো উন্নয়ন কাজের পরীক্ষার জন্য জেলা পর্যায়ের ল্যাবরেটরির জন্য অনেক ক্ষেত্রেই অপেক্ষা করার আর প্রয়োজন হবে না। এবং এ ল্যাবের অন্যান্য দপ্তরের নির্মাণ কাজের গুণগতমান ও নির্মাণ সামগ্রীর পরীক্ষণের সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রথম উপজেলা পর্যায়ে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টেকসই উন্নয়ন কাজের গুণগত মানের উন্নয়নসহ নাগরিক সেবার মান বৃদ্ধির ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এলজিইডি।

বাংলাদেশের উপজেলা পর্যায়ে সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক বলেন, প্রধান প্রকৌশলীর দেশের দুই শতাধিক উপজেলায় বিশেষ করে জেলা সদর হতে দূরবর্তী, প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অঞ্চলের উপজেলা পর্যায়ে ল্যাবরেটরি স্থাপনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, নির্মাণ কাজের গুণগত মান সঠিক মাত্রায় অর্জন ও পরীক্ষণের মাধ্যমে তা নিরূপণের জন্য উপজেলা পর্যায়ে ল্যাবরেটরী স্থাপনের এই চ্যালেঞ্জিং উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সামগ্রিকভাবে এক বিশাল ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, উপজেলা সহকারী নির্বাহী মেজিস্ট্রেট (ভূমি) সেটু বড়ুয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হায়দার’সহ উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!