Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

পেপে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে পেঁপে ‘চুরি’ করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আব্দুল জলিল উপজেলার সাগদত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্ল্যার ছেলে। তিনি বেলকাটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আব্দুল জলিল রোববার রাতে বেলকাটি গ্রামের তবিবুর রহমানের খেতে পেঁপে চুরি করতে যান। গাছে উঠে পেঁপে পাড়ার সময় তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে জমির মালিক তবিবুর রহমানের স্ত্রী ওই খেতে মরিচ তুলতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে। পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহের পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা যায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!