Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বেসরকারি এনজিও সংস্থা গ্রীন হিল এর কর্মশালা বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেককের মন-মানসিকতা থাকতে হবে

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেককের মন-মানসিকতা থাকতে হবে এবং নিজ এলাকায় বাল্যবিবাহ শূন্য কোটায় নিয়ে আসতে পারলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউিিনয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান এবং কার্বারিদের পুরস্কৃত করা হবে।
সোমবার (২৮আগস্ট) সকালে জেলা প্রশাসক কক্ষে গ্রীনহিল সংস্থার সিইএমবি (কমবেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ) এর আয়োজনে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়ন প্রেক্ষিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউিিনয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান এবং কার্বারি সহ সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে দ্রুত বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।
জুরাছড়ি উপজেলা পারিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন. হেডম্যান, কার্বারি, শিক্ষক, তথ্য আপা কর্মকর্তা এবং পাড়াকর্মীদের নিয়ে যদি দল গঠন করে মনিটরিং এর দায়িত্ব দেয়া হয় তাহলে প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-২০১৮ সর্ম্পকে ধারণা দেয়া হয় এবং কিভাবে কর্মপরিকল্পনা গ্রহন করে বাল্যবিবাহ নিরোধ করা যায় তার প্রাথমিক ধারণা দেয়া হয়। বাল্যবিবাহ নিরোধে জরুরী প্রয়োজনে সরকারের হেল্পলাইন-১০৯,৩৩৩ এবং ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!