Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে গাছ থেকে তাল পড়ে শিশুর মৃত্যু।

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে তাল গাছ থেকে তাল বুকের ওপর পড়ে ভরত রায় (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভরত রায় সমাধান সমৃদ্ধি কর্মসূচির বাগডাঙ্গা গ্রামের হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, সকালে তালগাছের নিচে বসে শিশু ভরত রায়কে নিয়ে তার মা উষা রায় গরুর বিচালি কাটছিলেন। হঠাৎ গাছ থেকে একটি পাকা তাল শিশুটির বুকের ওপর পড়ে। এ সময় মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বৈদ্যনাথ সরকার বলেন, শিশুটির বাবা দাতারাম রায় ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। মা উষা রায় নিজ এলাকায় ফিরে বাগডাঙ্গা গ্রামের জিতেন্দ্রনাথ সরকারের বাড়িতে থেকে গরুর খামারে কাজ করেন।

সমাধান সমৃদ্ধি কর্মসূচির সুপারভাইজার (শিক্ষা) সিদ্দিকুর রহমান বলেন, ‘ভরত রায় সমাধান সমৃদ্ধি কর্মসূচির হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। গাছ থেকে তাল পড়ে শিশুটির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।’

পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। নিহত ওই শিশুকে স্থানীয় শ্মশানে মাটি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!