Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় ২ দিনে ৩৫ বম পরিবারে নিজ ভুমিতে প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কেএনএফের সাথে শান্তি প্রতিষ্টা কমিটির বিভিন্ন বিষয়ে গত ৫ নভেম্বর সমঝোতার পর গত ২ দিনে শনি ও রবিবার ৩৫ টি পরিবারের ১০০ জন ক্ষুদ্র নৃগোষ্টীর সদস্য নিজ পাড়াতে ফিরে এসেছে।এই পরিবারগুলি চলতি বছরের এপ্রিল থেকে কেএনএফ সদস্যদের অত্যাচারে আতংকিত হয়ে বাড়ি ছেড়ে পাইন্দু ইউনিয়নের পাইক্ষ্যং পাড়া, প্রাতা পাড়া থেকে উপজেলা সদরে, বনজঙ্গল ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল।
রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেলাউ মার্মা জানান, পাইক্ষ্যং পাড়া থেকে ৪০ টি পরিবার তাদের সন্তান সন্ততি নিয়ে পাড়া হতে পালিয়ে যায়। সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে তাদের মধ্যে নিরাপত্তার ব্যাপারে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাওয়াতে তারা নিজ ভুমিতে ফিরতে শুরু করেছে।
পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে পাড়াবাসীদের বাকলাই সেনা ক্যাম্প, ১৬ ইস্ট বেঙ্গল নিজেদের ইস্যুকৃত রশদ থেকে ফেরত আসা সকল পরিবারের সদস্যদের ওষুধ ,চাল, ডাল, তেল, লবন, ময়দা, চিনি ও শুকনা খাবার প্রদান সহ নানা সহায়তা দেয়া হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় আশেপাশের পাড়া থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলো নিজ বাসভ‚মে ফিরতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর ক্যাম্প হতে ফেরত আসা সকল পরিবারের সদস্যদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী জানান, কেএনএফের অত্যাচারে আশ্রয় নেয়া পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকেও সহায়তা দেয়া হয়েছিল।ফিরে আসা বাসিন্দারা জানান, গত বছরের কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ ৯ মাস যাবৎ বনজঙ্গলে ও আতœীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আজকে নিজ বাড়িতে ফিরতে পেরে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি। তারা জানান, নিরাপত্তাবাহিনী শুধু আমাদের নিরাপত্তা নয় খাদ্য চিকিৎসাসহ নানা সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তা বাহিনীর কাছে কৃতজ্ঞ।
পাহাড়ে নতুন করে গজিয়ে উঠা পাহাড়ের আতঙ্ক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ গত বছরের অক্টোবর থেকে খুনোখুনি, অপহরণ, চাঁদাবাজি ও সমতলের জঙ্গিদের সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে পাহাড় অশান্ত করে তুলেছিল। সন্ত্রাসী তৎপরতায় বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কেএএফের সাথে যৌথবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত সেনাবাহিনীর চার সদস্য জীবন দিয়েছেন। তবে সেনাবাহিনী সাধারণ মানুষের কথা চিন্তা করে পাল্টা ব্যবস্থা না নিয়ে ঠান্ডা মাথায় পেশাদারিত্বের মাধ্যমে তাদের সব ঘাঁটি দখল করতে সক্ষম হয়। অস্ত্রসহ অনেক কেএনএফ সদস্য নিহত ও গ্রেফতার হয়েছেন। অশান্ত বান্দরবানকে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শান্তি প্রতিষ্টা কমিটির সাথে কেএনএফের মুখোমুখি বৈঠকের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে নিরাপত্তাবাহিনীর বিশ্বাস। ডিসেম্বর মাসে কেএনএফের সাথে শান্তি প্রতিষ্টা কমিটির আরেকটি মুখোমুখি সংলাপের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!