Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁওতে গণশৌচাগার না থাকায় বিপাকে নারী-পুরুষরা

এম আবুহেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের নবগঠিত উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে দীর্ঘকাল ধরে গণশৌচাগার নেই। যাতে করে,বিপাকে পড়েন বাজারে আগত নারী-পুরুষরা। জানা যায়, দক্ষিন চট্রলার বৃহৎ ঈদগাঁও  বাজারে সপ্তাহে দুইদিন হাট বসে। দুইদিনই সাধারণত বাজারে লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়। ঈদগাঁও ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ,কাজী অফিস, ভূমি অফিস, ব্যাংক, বীমা, মাছ- তরকারি বাজার ও শপিং মলে আগত বৃহৎ এলাকাসহ দূরবর্তী পুরুষ মহিলাদের আনাগোনা একটু বেশি থাকে। বিশেষ করে, উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের প্রত্যন্ত পাড়া-মহল্লা থেকে বাজারে আসা মহিলাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঈদগাঁও বাজার এলাকার কোথাও নেই জনগনের জন্য নির্মিত পাবলিক টয়লেট।  এতে নানান দুর্ভোগে শিকার হতে হচ্ছে বাজারমুখী নারী-পুরুষদেরকে। জরুরী প্রয়োজনে টয়লেট না  থাকায় বিপাকে পড়তে হয় মহিলাদেরকে।

ঈদগাঁওর লাকড়ী বাজার সংলগ্ন পাবলিক লাইব্রেরীর লাগোয়া কয়েকটি টয়লেট থাকলেও সেগুলো প্রায় সময় বন্ধ রাখা হয়। বাজারবাসীর জন্য এটিও উম্মুক্ত নেই। লাইব্রেরীর দায়িত্বশীল রাসেলের সাথে কথা হলে তিনি পাবলিক লাইব্রেরীতে যারা অনুষ্ঠান বা মিটিং করতে আসে তারা টয়লেট ব্যবহার করতে পারে। তবে বাজারে আগত লোকজনের জন্য এ টয়লেট উম্মুক্ত নন বলেও স্বীকার করেন।

বাজারে আসা শামসু,আবু তাহেরসহ বেশ কজনের সাথে কথা হলে তারা জানান, দক্ষিন চট্রলার বৃহৎ একটি বাজারে গনশৌচাগার বা পাবলিক টয়লেট না থাকা অত্যান্ত দু:খজনক।

সচেতন মহল জানান, এ বাজারে জনগনের জন্য পাবলিক টয়লেট নির্মাণ করে দুর্ভোগ দুর করার আহবান। সে সাথে দূরদূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে টয়লেট নির্মাণের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!