Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বদলী জনিত বিদায় সংবর্ধনা

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল এগারোটার  ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন, ঈদগাঁও উপজেলার উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌ: দেলোয়ার হোসাইন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। স্বাগত বক্তব্য রেখেছেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকল্প প্রণয়ন কর্মকর্তা মামুনর রশিদ,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নুরুল ইসলাম,ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল,জালালাবাদের ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানের মাঝ পর্বে উপস্থিত হন ঈদগাঁও উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশন নেতৃবৃন্দরা। পরে সংক্ষিপ্ত পরিসরে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

বিদায়ী অনুষ্টান উপজেলায় আওতাধীন পাঁচটি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য,সাধারণ সদস্য গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!