Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদানপ্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ

যশোরের কেশবপুর পৌরসভা চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যশোরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দুই দিনব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা ক্যাম্প বুধবার বিকালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৫ টি রোগী ও বুধবার ৫০ রোগী স্বাস্থ্যসেবা পেয়েছে। বাত ব্যথা (জয়েন্ট, মাংসপেশী, নার্ভ, কোমরে, হাঁটু ও ঘাড়ে ব্যথা), প্যারালাইসিস, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতায় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা প্রদান করেন যশোর জেলা কনসালটেন্ট ডাক্তার বাপ্পি কবিশেখর। সমাপনী দিনে প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!