মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ঐতিহ্যবাহী সুতাবাদি সূর্যোদয় ক্লাব ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ইং শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে পাশে মাঠে এ’খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শুভ উদ্বোধন করেন ফাইতং ইউনিয়ন আমজনতার আব্দুল জলিল কোম্পানি, বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুবনেতা হারুনর রশীদ (লিটন), সমাজসেবক জাকির হোসেন, মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মো. ইসমাইলুল করিম, মো.সোহেল, ছাত্রনেতা তারেক, নজরুল ইসলাম খেলা পরিচালনা কমিটির মধ্যে ছিলেন, মো.শাহরিয়ার, সোয়াইব, আজিজ,জুয়েল, রাজু, তামজিত খান খেলার চারপাশে শতশত দর্শক সহ প্রমূখ।
উদ্বোধনে প্রধান অতিথি আব্দুল জলিল কোম্পানি বলেন, এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে। তিনি সকলের সহযোগিতায় টুর্নামেন্টের সফল্য কামনা করেন। শুভ উদ্বোধনী খেলায় ফাইতং ফুটবল একাডেমি বনাম বানিয়ার ছড়া সম্প্রীতির ফুটবল একাদশ। ফাইতং ফুটবল একাডেমি’কে এক গোল দিয়ে জয় লাভ করেন বানিয়ার ছড়া সম্প্রীতির ফুটবল একাদশ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি