Logo
শিরোনাম
মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে গ্রামভিত্তিক ভিডিপি র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বাইশারী ইউনিয়ন পরিষদের হলরুমে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক ১০দিনের প্রশিক্ষন শেষে ২২ জন পুরুষ ৩০জন মহিলা প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা প্রদান করা হয়েছে।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্লাটুন কমান্ডার মোঃ হাসান, মোঃ আবুল বশর নয়নের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য
দৈনিক ইত্তেফাক নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা মোহাম্মদ আবদুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিক মোঃ আবদুল্লাহ সিকদার, প্লাটুন কমান্ডার মোঃ হাসান, মোঃ আবুল বশর নয়ন সদস্য আবদুল আজিজ উলাওয়াই মার্মা
প্রমূখ।
প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি ১০ দিন প্রশিক্ষণ শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!