Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক

আমিনুল ইসলাম

নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন  ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার (১১ এপ্রিল) ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে।এ সময় সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া ও ৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা এসব জ্বালানি তেল ও সার সীমান্ত পথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়জুল কবির বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার, কালোবাজারি ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!