• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
উপজেলা নির্বাচন অফিসে স্বচ্ছতাও শৃঙ্খলার নতুন উদ্যোগ নেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে যানবাহনের সংঘর্ষে নিহত-৪, আহত ৫ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহালে অগ্রগতি নেই: ইরান স্ট্রোক জনিত অসুস্থ ঈদগাঁও বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, দোয়া কামনা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইজারা ডাক স্বচ্ছতায় উপজেলা প্রশাসনের প্রশংসা, ডাক পেলেন জিয়াবুল হক।। ‘আদিবাসী গোষ্ঠী নেই’—দুই মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ জাতীয় আদিবাসী পরিষদ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কে বদুরঝিরি টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝীরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই পাড়ার বাসিন্দা মো. শাহজাহান ও বেলাল হোসেন।স্থানীয় সূত্র জানান, দুপুর ১২টার দিকে এনামসহ তিনজন ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে লামা উপজেলা সদরে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি সড়কে বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাছাকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঘটনা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ বলেন, দুর্ঘটনার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় এনামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা