• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও….. পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়  অচিরেই সরকারিকরণ করা  হবে: এমপি এনামুল হক দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিলাইছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা যুবদল, উপজেলা মহিলা দল এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগম, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়বাবু) এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক (মনি), উপজেলা মহিলা দলের সহ-সভাপতি রত্না বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, সদস্য প্রীতি তঞ্চঙ্গ্যা, যুবদলের সদস্য অধীর লাল চাকমা, ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক অংলা মার্মা, সাংগঠনিক সম্পাদক নিত্যলাল তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি মো. রফিক মীর, সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ইমন চাকমা, কেংড়াছড়ি ইউনিয়নের বিনয় ভূষণ চাকমা, মিলন চাকমা ও ফাক্কো চাকমাসহ উপজেলা মহিলা দল, সদর ইউনিয়ন যুবদল ও ফারুয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা