কেশবপুর যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে ৪ দলীয় দাঁড়িয়া বাঁধা খেলা প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার মজিদপুর দল, নতুন মূলগ্রাম দল, বকুলতলা দল ও গোপসোনা দল।
গতকাল শনিবার ভোগতী (আংশিক) মূলগ্রাম বন্ধুমহল স্পটিং ক্লাবের আয়োজনে ভোগতী নরেন্দপুর শিতলাতলা মাঠে মোহরাব নোয়াপাড়া সাব রেজিস্ট্রার অফিসের ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে ও আছির উদ্দীন সরদারের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, বাবু, ওয়ার্ড কাউন্সিলর মশিয়ার রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন, ইউপি সদস্য কামাল উদ্দীন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় উপস্থিত গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ সকল শ্রেণি-পেশার মানুষ। খেলায় নতুন মূলগ্রামকে হারিয়ে ২ গোলে প্রথম বিজয়ী হন মজিদপুর, গোপসোনাকে ১ গোলে হারিয়ে দ্বিতীয় বিজয়ী হন বকুলতলা।
খেলা শেষে প্রথম বিজয়ী দলকে নগদ ৫ হাজার টাকা ও দ্বিতীয় দলকে নগদ ৩ হাজার টাকার পুরস্কার দেয়া হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আছির উদ্দীন সরদার। ৪ দলীয় দাঁড়িয়া বাঁধা খেলা দেখার জন্য মাঠে শত শত নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষ ভিড় জমিয়েছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি