Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

গুইমারায় ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

খাগড়াছড়ি প্রতিনিধি:বৃহস্পতিবার (২ জুন) খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

এর মধ্যে গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী ৪৬৪ জন। মোট ভোটার ছিলেন ৩১৭ জন, মোট প্রার্থী ছিলেন ১৫ জন।পোলিং এজেন্ট ছিলেন ১২ জন, প্রিসাইডিং অফিসার ৬ জন।

সকালে নির্বাচন শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ ,সহকারী শিক্ষক সূজন, গরজা,শিপ্রা পালিত, উচিংমা চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল থেকে গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোট দেয়। এ সময় প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। সাধারণ ভোটের মতই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি স্কুলে ১ বছরের জন্য৭ জন কাউন্সিলর নির্বাচন করা হয়। তাদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দপ্তর ভাগ করে দেয়া হয়।

গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ৫ম শ্রেণির ছাত্রী থেংচিং চৌধুরী জানান, এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি কীভাবে একটি ভোটগ্রহণ করতে হয়। গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়। ভোট গননা করতে হয়। আঙ্গুলে অমোচনীয় কালি দিতে হয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হয়। নির্বাচিত এ সকল প্রতিনিধি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলতে পারবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুর জামান জানান, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন সম্পন্ন হচ্ছে। এরফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা করা সম্ভব হচ্ছে। ফলে নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে। তাদের মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ, অন্যের মতকে গুরুত্ব দেয়াসহ নেতৃত্বের বিকাশ ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!