Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আকাশ মারমা মংসিং বান্দরবানঃ

বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২১নভেম্বর রবিবার  দুপুরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের হলরুমে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সঞ্চালনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মুফিদুল আলমের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।

এসময় বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর কুদ্দুছ ফরাজী, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো.মতিয়ার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অমিত রায়,সিমন সরকার, মো.কায়েসুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সারারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লারে সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আমাদের সকলের বেঁচে থাকার প্রধান উপাদানই হলো পরিবেশ আর এই পরিবেশ যদি ভালো না হয় তবে আমরা নানা ধরণের সমস্যার মুখোমুখি হবো।  তাই সংস্কৃতিগত পরিবর্তন এবং ধর্মীয় মুল্যবোধের চর্চা প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!