আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২১নভেম্বর রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের হলরুমে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সঞ্চালনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।
এসময় বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর কুদ্দুছ ফরাজী, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো.মতিয়ার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অমিত রায়,সিমন সরকার, মো.কায়েসুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সারারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লারে সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আমাদের সকলের বেঁচে থাকার প্রধান উপাদানই হলো পরিবেশ আর এই পরিবেশ যদি ভালো না হয় তবে আমরা নানা ধরণের সমস্যার মুখোমুখি হবো। তাই সংস্কৃতিগত পরিবর্তন এবং ধর্মীয় মুল্যবোধের চর্চা প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে সকলের প্রতি আহবান জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি