Logo
শিরোনাম
মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ফাইতং ১০নং বিট পুলিশং মতবিনিময় সভা

লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন পরিষদ হল রুমে ফাইতং ১০নং বিট পুলিশং মতবিনিময় সভা করা হয় সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২২মার্চ২১ইং।

‘নো মাস্ক নো সার্ভিস’ এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফাইতং পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। মতবিনিময় সভা এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ কানন চৌধুরী সভাপতিত্বে এ মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লামা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম

,বিশেষ অতিথি ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি,ফাঁড়ি এস আই নিক্কন ,হেলাল উদ্দিন বি এ, সভাপতি ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ। মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু ইউপি সদস্য সহসভাপতি, উম্রামং মার্মা হেডম্যান ফাইতং মৌজা, মাহমুদুর রহমান শুক্কুর যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামিলীগ সাদ্দাম হোসেন শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক ফাইতং ইউনিয়ন যুবলীগ সাংবাদিক ইসমাইলুল করিম ইউপি সদস্য বৃন্দ সহ প্রমুখ উপস্থিত।

বক্তব্য রাখেন প্রধান অতিথি লামা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম জনগনে উদ্দেশ্য বলেন, মাস্ক পড়ার বাধ্যতামুলক, কোভিড-১৯ থেকে বাঁচতে হলে মাস্ক পরাসহ হ্যন্ড স্যানিটাইজার ব্যবহার করা অবশ্যক। তবে দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, যেখানে সেখানে সমাবেশ করা যাবেনা, সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করতে হবে। সবাইকে সচেতন থাকার আহব্বান জানিয়ে তিনি।

বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন বলেন,স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করার জন্য জনগণকে সচেতনতার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!