Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

থানচিতে স্বাভাবিক প্রসবে সেবা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক ভাবে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু সভাপতিত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্নসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে পরিবার পরিকল্পনা এর পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রনজন বড়ুয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (এমসিএইচ-সার্বিসেস) এবং লাইন ডাইরেক্টর (এনসিআরএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডাঃ মোঃ মাহামুদুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ নিহার রনজন নন্দী, ইউএনএফপি জেলা প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ। এছাড়া তিন ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবে সেবা জোরদারকরণ বিষয়ে উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!