আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ নতুনপাড়া এলাকায় পানির ঝিরিতে থেকে ছৈয়দ আলম নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীরা
২৭-শে আগস্ট রবিবার সকাল ১০:০০ ঘটিকায় স্হানীয় লোকজন ছৈয়দ আলমের মৃত দেহটি খালে ভেসে থাকতে দেখতে পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জকে অবগত করলে উক্ত ফাড়ির পুলিশ স্হানীয়দের সহয়তায় মৃত দেহটি উদ্ধার করে ইউপি চেয়্যারম্যান, ইউপি সদস্য ও স্থানীয়
জনসাধারণের মাধ্যমে মৃত ব্যক্তি পরিচয় সনাক্ত করার চেষ্টা করে,পরবর্তীতে জানাযায়-সে
রামু উপজেলার ফাতেহারকুল ইউনিয়নের প্রবাসী ছুরুত আলমের ছেলে ছৈয়দ আলম।
বিষয় টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, তিনি জানান ছৈয়দ আলম নামে ১ ব্যক্তির লাশ উদ্ধারের খরবটি শুনেছি, মৃত ব্যক্তির পরিবারের-কে খবর দেওয়া হয়েছে ।এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি