Logo
শিরোনাম
মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব উদযাপিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ মণিপুরী ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর আয়োজনে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মণিপুরি সম্প্রদায়ের ভাষা উৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ই মে) সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য র‍্যালি আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। সকাল সাড়ে ১১টায় ১ম-৮ম ( ক শাখা) ও ৯ম-১০ম (খ শাখা) শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরী ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মণিপুরী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিকেল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্বে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামব্রম শংকর ও কবি আয়েকপাম অঞ্জু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ সিকদার। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন জাতীয় কমিটির উন্নয়নকর্মী ও সদস্য সচিব বাঁধন আরেং, দৈনিক প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। এছাড়াও শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। আর গত ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা উৎসব পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!