• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও….. পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়  অচিরেই সরকারিকরণ করা  হবে: এমপি এনামুল হক

গাজীপুর সদরে গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লেক্স

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

গাজীপুর একটি শিল্পসমৃদ্ধ জেলা। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পাশাপাশি মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা গঠিত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গাজীপুর সদর উপজেলায় জনসংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৯৭ জন। তবে উপজেলা চেয়ারম্যান ও সদরের ইউপি চেয়ারম্যানদের মতে উপজেলায় বর্তমান জনসংখ্যা ছয় লাখের বেশি।

সদরে গত এক যুগে অসংখ্য শিল্পকলকারখানা গড়ে উঠেছে। কিন্তু উপজেলার গুরুত্ব ও জনসংখ্যা বিবেচনায় সরকারি স্বাস্থ্য খাতে তেমন কোনো মানোন্নয়ন ঘটেনি। সদর উপজেলা প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠেনি।

সদরের হেলথ ইন্সপেক্টর খোরশেদ আলম জানান, গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে তিনটি, পিরুজালীতে চারটি, ভাওয়ালগড়ে একটি ও বাড়িয়া ইউনিয়নে পাঁচটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়িয়া ইউনিয়নে চারটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা থাকলেও আছে মাত্র একটি। সেটি মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এদিকে চারটি ইউনিয়নে ২৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) থাকার কথা থাকলেও আছে মাত্র আট জন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান জানান, অন্য জেলার মতো গাজীপুরেও সদর হাসপাতাল রয়েছে। সদরবাসী তাদের স্বাস্থ্যসেবা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচ্ছেন। তবে সদরের গুরুত্ব, দূরত্ব এবং জনসংখ্যা বিবেচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একাধিকবার সংশ্লিষ্ট বিভাগকে রেজুলেশন করে জানানো হয়েছে। মানবিক এ বিষয়টি বিবেচনার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, গাজীপুর সদর উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা অত্যন্ত জরুরি। এতে সদরবাসী উপকৃত হবে। এ ব্যাপারে দ্রুত খোঁজখবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর-৩ আসনের এমপি রহমত আলী বলেন, গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা